সংগৃহীত
শিক্ষা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা

জাবির ২৮৯ শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি; ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত

জাবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৮৯ জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া হামলায় মদত দেওয়ার অভিযোগে নয় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ১৪ ঘণ্টার সিন্ডিকেট সভা শেষে রাত ৩টায় সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

এসময় তিনি বলেন, সিন্ডিকেট সভায় ২৮৯ জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। হামলায় জড়িত বর্তমানে ছাত্রত্ব আছে, এমন শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার; চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে, এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত এবং ছাত্রত্ব শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের সনদ স্থগিত করা হয়েছে।

হামলায় মদত দেওয়ার অভিযোগে নয় জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করে ‘স্ট্রাকচার্ড কমিটি’ গঠন করা হয়েছে এবং ১০ জন শিক্ষকের বিরুদ্ধে শুধু স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া নয় জন শিক্ষক হলেন সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোস্তফা ফিরোজ, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দীন শিকদার, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইস্রাফিল আহমেদ রঙ্গন, বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, তৎকালীন প্রক্টর আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজউল হাসান ও ইতিহাস বিভাগের অধ্যাপক হুসনিয়ারা।

শুধু স্ট্রাকচার্ড কমিটি গঠিত হওয়া দশ জন শিক্ষক হলেন পলাশ সাহা, শফি মোহাম্মদ তারেক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনির উদ্দিন শিকদার, মহিবুর রউফ শৈবাল, আনোয়ার খসরু পারভেজ, সাইফুর রহমান এবং অধ্যাপক এ এ মামুন।

এ ছাড়া দুজন কর্মকর্তা ও একজন কর্মচারী বরখাস্ত হয়েছেন। বরখাস্ত দুই কর্মকর্তা হলেন ডেপুটি রেজিস্ট্রার রাজীব চক্রবর্তী (শিক্ষা শাখা) ও নাহিদুর রহমান খান। কর্মচারী হলেন ছয় নম্বর ছাত্র হলের সিক বয় মহসিন।

এ ছাড়া হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসানের পেনশন স্থগিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৫ জুলাই বাস ভবনের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং ১৭ জুলাই শিক্ষার্থীদের ওপর তৎকালীন উপাচার্যের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগ রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা