সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘ মানবাধিকার প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস অব ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইট’র (ওসিএইচআর) পরিচালক ও প্রধান নির্বাহী ক্রেইগ মোখিবার পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

মোখিবার পদত্যাগপত্রে জানান, ‘ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন যা চলছে তা পরিষ্কারভাবে গণহত্যা, যাকে বলতে পারি টেক্সবুক কেস অব জেনোসাইড। এ ব্যাপারে সংশয়ে ভোগার কোনো কারণ বা সুযোগ কারোর নেই। আমাদের চোখের সামনে প্রতিদিন শত শত ফিলিস্তিনি বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’

‘যুক্তরাষ্ট্র তার অপ্রতিরোধ্য শক্তি দিয়ে জাতিসংঘকে ঘিরে ধরেছে ও তার প্রভাবে ইসরায়েলি লবি ব্যাপক শক্তিশালী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের অধিকাংশ দেশ এ ভয়ঙ্কর গণহত্যাকে অকুণ্ঠভাবে সমর্থন করছে। ইসরায়েলকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক, গোয়েন্দা তথ্য এক কথায় সব ধরনের সহযোগিতা দিচ্ছে তারা।

এছাড়াও পশ্চিমা কর্পোরেট সংবাদমাধ্যমগুলেও এমনভাবে সংবাদ প্রকাশ করছে, যাতে এ পুরো প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।’

‘দুঃখের বিষয় হচ্ছে, সবকিছু চোখের সামনে ঘটা সত্ত্বেও আমাদের প্রতিষ্ঠান এ যুদ্ধ থামাতে কোনো পদক্ষেপ নিতে পারছে না। আমি এই অন্যায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যে যে সংঘাত চলছে, তাকে ১৯৫৩ সালের পরে ঐ অঞ্চলে সবচেয়ে বড় যুদ্ধ বলে জানিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার মধ্যে দিয়ে সূত্রপাত ঘটে এ যুদ্ধের।

এদিকে হামাস হামলা চলানোর পর ঐ দিন ৭ অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী, যা এখনও চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৮ হাজার ৫২৫ জন ও আহত হয়েছেন অন্তত ২১ হাজার ৫৪৩ জন। হতাহত এ ফিলিস্তিনিদের অধিকাংশই নারী-শিশু ও বেসামরিক লোকজন। সূত্র : দ্য গার্ডিয়ান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা