স্বাস্থ্য

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষায় গড়মিল, সংকটে প্রসূতি

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এক প্রসূতির জীবন ঝুঁকির মুখে পড়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ কাজিরহাট হাজীপাড়া এলাকার মোঃ মোতালেব হোসেনের স্ত্রী মোছাঃ রোকেয়া বেগমের (প্রসূতি) তৃতীয় সিজারিয়ান অপারেশনের পূর্বে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণের জন্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার রক্তের গ্রুপ ‘ও নেগেটিভ (O-)’ বলে রিপোর্ট প্রদান করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে সেখানে পুনরায় রক্ত পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় পূর্বের রিপোর্টের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। পরে আরও একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করলে রোগীর প্রকৃত রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ (A-)’ শনাক্ত হয়।

ভুল রিপোর্টের কারণে প্রয়োজনীয় রক্ত সংগ্রহে দেরি হয়, এতে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি গুরুতর ঝুঁকির মধ্যে পড়েন বলে অভিযোগ পরিবারের। পরে সঠিক রক্ত সংগ্রহ করে সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়।

বুধবার (৩ জুন) বিকালে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

ভুক্তভোগীর স্বামী মোঃ মোতালেব হোসেন বলেন, “জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবহেলার কারণে আমার স্ত্রীর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে। সময়মতো ভুল ধরা না পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্ত বলেন, “এটি একটি অনিচ্ছাকৃত ভুল। সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।” এ ঘটনায় নীলফামারী সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাক জানান এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ জনপদ বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড...

বাংলাদেশকে হজ রোডম্যাপ ২০২৭ হস্তান্তর করলো সৌদি আরব

চলতি বছরের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্...

অবহেলায় কুয়েত মৈত্রী হাসপাতাল, রোগীদের জন্য নেই ফ্যান, অসহনীয় গরম!

বৃহত্তর উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান এলাকার লাখ লাখ মানুষের চিকিৎসার এ...

মনোহরদীতে কৃষি বিষয়ক "পার্টনার কংগ্রেস "অনুষ্ঠিত 

নরসিংদীর মনোহরদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নি...

চীন - উত্তর কোরিয়া শীর্ষ বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘ প্রায় সাত বছর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়...

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

আইভীর কারামুক্তি !

এক বছরের অধিক সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবে...

চীন - উত্তর কোরিয়া শীর্ষ বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘ প্রায় সাত বছর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়...

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষায় গড়মিল, সংকটে প্রসূতি

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপো...

মনোহরদীতে কৃষি বিষয়ক "পার্টনার কংগ্রেস "অনুষ্ঠিত 

নরসিংদীর মনোহরদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা