সংগৃহীত
শিক্ষা

জবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, বন্ধু আটক

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন জবির প্রক্টর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীর বন্ধুকে থানায় নিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক জানিয়েছেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে প্রত্যাশা মজুমদার নামের ছাত্রীকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যাশা জগন্নাথের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন, তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পিছনে একটি মেসে ভাড়া থাকতেন তিনি। এ ঘটনায় প্রত্যাশার বন্ধু ইয়াসিন মজুমদার নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য সূত্রাপুর থানায় নিয়েছে পুলিশ।

অধ্যাপক তাজাম্মুল হক বলেন, খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল টিম হাসপাতালে গিয়ে মেয়েটিকে মৃত অবস্থায় পেয়েছি। তার লাশ মর্গে রাখার ব্যবস্থা করা করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক যুবককে থানায় আটক করা হয়েছে। আমরা রাতেই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তদন্ত ছাড়া মূল ঘটনা বলা যাচ্ছে না।

সহপাঠীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকালে প্রত্যাশার বন্ধু ইয়াসিন মেস থেকে তাকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল ইন্সটিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক প্রত্যাশার মৃত্যু নিশ্চিত করার পর ইয়াসিনের আচরণ সন্দেহজনক বলে মনে হয়। এরপর সূত্রাপুর থানায় পুলিশ ইয়াসিনকে তাদের হেফাজতে নিয়ে যায়।

সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমরা রাতেই জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যাক্তিকে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় কোনো মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ বলেন, প্রত্যাশা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আমার সঙ্গেই ছিল। বাসায় যাওয়ার পর কী যে হল, ঘণ্টা দেড়েক পর মেয়েটির মৃত্যুর খবর শুনি। তার অকাল প্রয়াণে সংগীত বিভাগ শোকাহত।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

আর্জেন্টিনা -আলজেরিয়া খেলায় রেফারির বিরুদ্ধে আলজেরিয়ার অভিযোগ

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারির ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছে আলজ...

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিং...

কতখানি মুক্ত বাজারের পথে কিউবা?

মুক্ত বাজারের পথে হাঁটছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপ...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

সাগরে মাছের আকাল, হতাশায় উপকূলের জেলেরা

ইলিশ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুকভরা স্বপ্ন নিয়ে গভীর সাগরে যাত্রা করেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা