বিনোদন

‘জংলি’ উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে পাকিস্তানে

বিনোদন প্রতিবেদক

পাকিস্তানে মুক্তি পাচ্ছে ঢাকার সিনেমা ‘জংলি’। ছবিটি উর্দু ভাষায় ডাব করা হচ্ছে। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম।

‘জংলি’ পাকিস্তানে মুক্তি দিচ্ছে সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী রবিবার এক বিবৃতিতে জানান, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চুক্তি সেরেছেন। উর্দু ভাষায় ডাব করা হচ্ছে। ছবিটি শিগগিরই পাকিস্তানে মুক্তি পাবে।

সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান জানান, ছবিটি শিগগিরই পাকিস্তানে মুক্তি পাবে।

‘জংলি’ সিনেমায় নাম ভূমিকায় আছেন অভিনেতা সিয়াম আহমেদ। পাখি চরিত্রে রয়েছেন শিশুশিল্পী নৈঋতা। আরও আছেন বুবলী, দীঘি। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

ছবিটি আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও মুক্তি পেয়েছে। সেখানেও দারুণ দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।

এর আগে শাকিব খান অভিনীত রায়হান রাফীর সিনেমা ‘তুফান’, শরীফুল রাজ অভিনীত মিশুক মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তি পেয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

বিশ্বকাপ ফরম্যাট বদলে অসন্তুষ্ট সহযোগী দেশগুলো

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল...

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

চলতি বছরের জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ড...

বাংলাদেশের বিপক্ষে প্রমাণের অপেক্ষায় অজি অলরাউন্ডার

গত বছরের শুরুতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বেউ ওয়েবস্টারের। এরই...

হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় দাবি করেছেন...

বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

দীর্ঘদিনের অপেক্ষা, হিসাব-নিকাশ ও নানা সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানড...

লাইফস্টাইল
বিনোদন
খেলা