সংগৃহীত ছবি
সারাদেশ

ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

জেলা প্রতিনিধি : চাঁদপুরের মতলবে ছেলের ছুরিকাঘাতে আব্দুস সোবহান প্রধান ( ৫০) নামে এক বাবার মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার লুধুয়া আমতলা গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবহান প্রধান ওই গ্রামের মৃত আমির বক্স প্রধানের ছেলে। অভিযুক্ত ছেলের নাম নোমান হোসেন প্রধান (২৮)। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ থেকে প্রায় তিন বছর আগে আব্দুস সোবহান প্রধানের স্ত্রী মারা যান। পরে তিনি দ্বিতীয় বিয়ে করার জন্য পরিবারের সদস্যদের জানান। তার সন্তানরা দ্বিতীয় বিয়ে করার আগে জায়গা-সম্পত্তি লিখে তাদের নামে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। বুধবার তার তিন ছেলের মধ্যে মেজো ছেলে সৌদি প্রবাসী নোমান হোসেন প্রধানের সঙ্গে তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে নোমান হোসেন প্রধান তার বাবার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। পরে আব্দুস সোবহানের ভাতিজাসহ বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা