সংগৃহীত
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার কারণ জানালেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক

একাধিক কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়া এবার বৈশ্বিক এই আসরে অংশ নিচ্ছে পেস আক্রমণের মূল তিন অস্ত্র প্যাট কামিন্স, স্টার্ক ও জশ হেইজেলউডকে ছাড়া। চোটের কারণে অধিনায়ক কামিন্স ও হেইজলউডের না খেলা মোটামুটি নিশ্চিত হয়ে যায় বেশ আগেই। পরে চূড়ান্ত দল ঘোষণায় বড় চমক হয়ে আসে স্টার্কের অনুপস্থিতি।

প্রধান নির্বাচক জর্জ বেইলি তখন জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন স্টার্ক এবং অভিজ্ঞ পেসারের সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন আছে ম্যানেজমেন্টের।

সেই ব্যক্তিগত কারণের বিস্তারিত এতদিন জানা যায়নি। অবশেষে স্টার্ক প্রথমবার মুখ খুললেন উইলো টক পডকাস্ট-এ।

বেশ কিছু ভিন্ন ভিন্ন কারণ আছে… কিছু ব্যক্তিগত মতামত এবং টেস্ট সিরিজজুড়ে (শ্রীলঙ্কা সফরে) অ্যাঙ্কলে কিছুটা ব্যথা… তো সেসব ঠিকঠাক করার জন্য… সামনে অবশ্যই আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর…।

‘ব্যক্তিগত মতামত’ চোট সংক্রান্ত নাকি অন্য কিছু, সেটি অবশ্য খোলাসা করেননি স্টার্ক।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে খেলবে অস্ট্রেলিয়া। এর আগে ভারতে আছে আইপিএল। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টেও খেলতে চান বলে জানিয়ে রাখলেন স্টার্ক। তবে আবারও দাবি করলেন, তার ভাবনার শীর্ষে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

তিনি বলেন, আইপিএলও আছে এর মধ্যে। তবে আমার ভাবনায় মূল প্রাধান্য পেয়েছে টেস্ট ফাইনালের জন্য নিজের শরীর ঠিকঠাক রাখা, আগামী মাস দুয়েকে কিছু ক্রিকেট খেলা এবং প্রস্তুত হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া।

গত আইপিএলে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলেন স্টার্ক। আসরজুড়ে প্রত্যাশা সেভাবে পূরণ করতে না পারলেও ফাইনালে দারুণ এক স্পেলে কলকাতার জয়ের ভিত গড়ে দেন তিনি। এবার নিলামের আগে অবশ্য তাকে ছেড়ে দেয় কলকাতা। নিলামে তাকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে চোখ রেখে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে সম্প্রতি বোলিং শুরু করেছেন প্যাট কামিন্সও। গত আসরে তার নেতৃত্বে ফাইনালে খেলে সানরাইজার্স হায়দরাবাদ। এবার তাকে ১৮ কোটি রুপিতে ধরে রাখে দলটি।

আইপিএল দিয়ে ফেরার সম্ভাবনা আছে হেইজেলউডেরও। এবার তাকে সাড়ে ১২ কোটি রুপিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা