সংগৃহিত
খেলা

চুমুকাণ্ডে অভিযুক্ত রুবিয়ালস আটক

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে বিতর্কিত চুমুকাণ্ডের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল লুইস রুবিয়ালেসকে। তার বিরুদ্ধে সেই মামলা এখনও চলমান রয়েছে। এছাড়া রুবিয়ালেসের বিরুদ্ধে তদন্ত চলমান ছিল দুর্নীতির অভিযোগে। ওই অভিযোগে ডোমিনিকান রিপাবলিক থেকে নিজ দেশ স্পেনের বিমানবন্দরে পা রাখতেই তাকে আটক করা হয়েছে।

রুবিয়ালেসের আগামী ৬ এপ্রিল (শনিবার) স্পেনে ফেরার কথা ছিল। কিন্তু এর আগেই আজ (বুধবার) দেশে ফেরেন তিনি। যেখানে আগে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অপেক্ষায় ছিল। বিমানবন্দর থেকেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। তবে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্প্যানিশ সুপার কাপ প্রতিযোগিতা সৌদিতে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় রুবিয়ালেসের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অভিযোগ রয়েছে। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুই থেকে আড়াই বছরের কারাদণ্ডের আবেদন করেছেন প্রসিকিউটররা। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই স্প্যানিশ ফুটবলের প্রধান।

বিমান থেকে নামার পরই একটি কালো ভ্যানে করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা রুবিয়ালেসকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হলেও, পুনরায় ওই অভিযোগে কোর্টে হাজির করানো হতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার চ্যানেল আরটিভিই। এর আগে গত মাসে রুবিয়ালেসের কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছিল, যখন তিনি ডোমিনিকান রিপাবলিকে অবস্থান করছিলেন।

এছাড়া স্পেন ফুটবল ফেডারেশনের সদরদপ্তরেও অভিযান চালানোর পাশাপাশি কয়েকজনকে আটক করা হয়েছিল। স্পেনের বিশ্বকাপজয়ী বেশ কয়েকজন ফুটবলারকে পুরস্কার বিতরণী মঞ্চে জোরপূর্বক চুমু দিয়েছিলেন রুবিয়ালেস। তবে তারকা ফুটবলার জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু খাওয়ার ঘটনায় তোলপাড় পড়ে যায় বিশ্ব ফুটবলাঙ্গনে। যার ভিত্তিতে হারমোসো যৌন নিপীড়নের ফৌজদারি মামলাও করেন রুবিয়ালেসের বিপক্ষে।

ওই ঘটনার পর রুবিয়ালেসের সমালোচনায় মুখর ছিলেন স্পেনের সাবেক খেলোয়াড় থেকে শুরু করে দেশটির প্রধানমন্ত্রী পর্যন্ত। এতসবের মধ্যেও নিজের অবস্থানে অনড় ছিলেন লুইস রুবিয়ালেস। পুরো বিষয়টিকে শেষ মুহূর্ত পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রেখেছিলেন তিনি। তবে গত বছরের ১০ সেপ্টেম্বর আকস্মিকভাবেই পদত্যাগ করেন বিতর্কিত এই ব্যক্তি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা