সংগৃহিত
আন্তর্জাতিক

চিলিতে ভয়াবহ দাবানল, নিহত বেড়ে ১১২

আন্তর্জাতিক ডেস্ক: চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জনে পৌঁছেছে। দেশটির ভালপারাইসো অঞ্চলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার থেকে চিলির মধ্যাঞ্চলের বনে ছড়িয়ে পড়া এই দাবানল এখন শহরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। অগ্নিনির্বাপক বাহিনী এবং জরুরি পরিষেবাকর্মীরা আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে প্রাণপণ কাজ করে যাচ্ছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা জারির ঘোষণায় বলেছেন, দাবানল পরিস্থিতি মোকাবিলায় ‘প্রয়োজনীয় সব সম্পদ’ কাজে লাগানো হবে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতাও জারি করেছে সরকার। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের।

চিলির ন্যাশনাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড রেসপন্স সার্ভিস জানিয়েছে, রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ভালপারাইসোতে ১১ হাজারেরও বেশি হেক্টর জমি পুড়ে গেছে।

দেশটির গৃহায়ণ মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলে ৩০০০ থেকে ৬০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এটি চিলির স্মরণকালের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার। শহরটির মেয়র জানিয়েছেন, দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সঙ্গে লড়াই করতে ও প্রয়োজনীয় তৎপরতা চালাতে সামরিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চিলির সরকার। ২০২৩ সালে একইরকমভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল চিলিতে। সেসময় দাবানলের জেরে প্রাণ হারিয়েছিলেন ২২ জন মানুষ। ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ৪ লাখ হেক্টর জমি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা