স্বাস্থ্য

চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শূণ্যপদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়ে পদ সৃজনসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম লিমন। সংবাদ সম্মেলনে বলা হয়, সারাদেশে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে তিন হাজারের বেশি পদ শূন্য থাকলেও একযুগ ধরে নিয়োগ বন্ধ রয়েছে। এতে করে একদিকে যেমন প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাটস্ধসঢ়; থেকে পাস করা বেকারের সংখ্যা বাড়ছে।

এছাড়াও প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনের মাধ্যমে ইন্টার্নশিপে লগবুক প্রণয়ন, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারাদেশে ডিপ্লোমা মেডিকেল কোর্স সম্পন্ন করা ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে আছেন। দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করার পরেও তাদের প্রতি বৈষম্য নিরসনের কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিডিএমএ’র জেলা সভাপতি মেসবাহুল হক, সাধারণ সম্পাদক মো. বাবলুর রহমান, খলিল আহমেদ, কবির আলী, ফারুক হোসেনসহ অন্যরা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা