আটক ইমন হোসেন। ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ
মধ্যরাতে থানা পুলিশের বিশেষ অভিযান

চান্দগাঁওয়ে অস্ত্রসহ বুইস্যার সহযোগী ইমন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের চান্দগাঁও থানায় অভিযানে এক দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) রাতে থানার ওসি মো. জাহেদুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল চান্দগাঁওয়ের বাড়ইপাড়া এলাকার হাজী রমজান আলীর বাড়ির জামাল কলোনীতে অভিযান চালায়।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ইমন হোসেন (২২)। তিনি কথিতভাবে সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা চক্রের অন্যতম অস্ত্রধারী সহযোগী। ইমন নাটোরের বরাইগ্রাম উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকার একটি কলোনীতে থাকতেন।

অভিযানে ইমনের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও কয়েকজনকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইমন হোসেনের বিরুদ্ধে এর আগে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে আরও তিনটি এবং মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আজ আদালতে হাজির করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

রোগী নিয়ে খাদে অ্যাম্বুলেন্স, ঝালকাঠিতে আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

৫৯ বিজিবির অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

ব্যাটারি চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

বাগেরহাটে হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

মাইক্রোপ্লাস্টিকমুক্ত ৮ টুথপেস্ট

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা