ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। ছবি: চসিকের সৌজন্যে
অপরাধ
চসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নোংরা খাবার—চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানে অর্থদণ্ড

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। রোববার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে জামাল খান ও আন্দরকিল্লা এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে জানা যায়, জামাল খান রোডের রহমানিয়া কুলিং কর্নারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল এবং অপরিচ্ছন্ন ফ্রিজে ঝালজাত খাবার সংরক্ষণ করা ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে আন্দরকিল্লার কেন্ডি মিষ্টির দোকানে খোলা সিরায় জিলাপি ডুবানো অবস্থায় মশা–মাছি ও ধুলাবালির উপস্থিতি পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিল। এসব অনিয়মের জন্য দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে জামাল খান এলাকার মনিষা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ তরল ওষুধ মজুদ রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ফের যুদ্ধবিরতির বার্তা ইরানের

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

বিশ্ববাজারে তেলের দাম কমল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

বিদায় নিয়ে আবেগঘন ডলি

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

বিশেষ অতিথি জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা