সংগৃহিত
সারাদেশ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মালবাহী পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিং...

বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই: অ্যাটর্নি জেনারেল

বর্তমানে বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ বা বল প্রয়োগ নেই বলে জানিয়েছেন...

কতখানি মুক্ত বাজারের পথে কিউবা?

মুক্ত বাজারের পথে হাঁটছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপ...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা