ছবি: সংগৃহীত
রাজনীতি

চট্টগ্রামে বিএনপি–জামায়াতের ৭ প্রার্থীসহ ৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

চট্টগ্রাম ব্যুরো:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ মোট ৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র বিতরণ করা হয়।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন মোহাম্মদ আরমান। চট্টগ্রাম-১১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমীর খসরুর ছেলে ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম-৫ আসন থেকে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-৪ আসন থেকে মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম-১৫ আসন থেকে শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৪ আসন থেকে মো. শাহাদৎ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া এর আগে চট্টগ্রাম-৮ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন এরশাদ উল্লাহ।

তিন স্তরে রিটার্নিং অফিসারের দায়িত্ব

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে তিনজন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন। নগরের পাঁচটি আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। জেলার ১০টি আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আর চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মো. হেদায়েত উল্যাহ জানান, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তিনজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন এবং সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২৯ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ সময়

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। তফসিল ঘোষণার পরদিন থেকেই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।

চট্টগ্রামের ১৬টি আসনে গতকাল বুধবার পর্যন্ত মোট নয়জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা