সংগৃহিত
টেকলাইফ

গুগল ম্যাপের লোকেশন যেভাবে শেয়ার করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সম্প্রতি গুগল ম্যাপে একটি নতুন ফিচার চালু করা হয়েছে। সর্বশেষ গুগল ম্যাপের এই ফিচার অনেকটাই হোয়াটসঅ্যাপের মতো। হোয়াটসঅ্যাপে আপনি যে ভাবে রিয়্যাল-টাইম লোকেশন শেয়ার করতে পারেন। ঠিক সেই ভাবেই এবার গুগল ম্যাপেও লোকেশন শেয়ার করতে পারবেন।

এই ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। এতে সুবিধা হলো গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে ব্যবহারকারীদের এবার থেকে আর অন্য অ্যাপের সাহায্য নিতে হবে না।

মূলত এতদিন গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হতো। একটা নির্দিষ্ট সময়ের জন্য হোয়াটসঅ্যাপে ম্যাপের লোকেশন শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। তবে গুগল ম্যাপের নতুন ফিচারের সাহায্যে কোনো অতিরিক্ত অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি লোকেশনের লিংক শেয়ার করতে পারবেন।

আপনি চাইলে ফিচারটি যখন খুশি চালু করতে পারেন, আবার বন্ধও করতে পারেন। আবার চাইলে লোকেশন শেয়ার করার বিষয়টি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটও করে রাখতে পারেন। অর্থাৎ যতক্ষণ আপনি চাইবেন, ততক্ষণই সেই লোকেশনটি সেট করে রাখতে পারেন।

ফিচার যেভাবে ব্যবহার করবেন:

১) প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। যাতে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকে।

২) মেনু আইকনে চলে যান। সেখান থেকে যে কন্ট্যাক্টে লোকেশন শেয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।

৩) সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে, ব্যক্তির নাম ও নম্বর যেন গুগল কন্ট্যাক্টে সেভ করা থাকে।

৪) কন্ট্যাক্টটি সিলেক্ট করা হলেই শেয়ার লোকেশন অপশনটি খুঁজে পাবেন। সেখানে ট্যাপ করুন।

৫) কতক্ষণের জন্য রিয়্যাল-টাইম লোকেশনটি শেয়ার করতে চান, সেটাও দিয়ে দিন।

৬) আবার আপনি চাইলে এখান থেকে অপশনটি নিষ্ক্রিয়ও করতে পারেন। তার জন্য স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা