সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ইতিমধ্যে নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে।

এ বিষয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, গাজা ভূখণ্ডে শিশু মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই সহনীয় মাত্রা ছাড়িয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের পক্ষ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।

এছাড়া রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। সেই সাথে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব রাখা হয়েছে। এতে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি ও সেখানে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকেই এ ভূখণ্ডটিতে অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে অন্তত ২৯ হাজার ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আহত হয়েছে আরও ৬৯ হাজার ২৮ জন।

অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজার দক্ষিণাঞ্চলে তাদের আরও এক সেনা সদস্য নিহত হয়েছেন। ওই সেনার নাম সার্জেন্ট সিমোন স্লোমোভ। বয়স ২০ বছর। গাজায় এ নিয়ে এখন পর্যন্ত ২৩৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

এর আগে হামাসের হাতে জিম্মিদের মুক্তি দেওয়ার সময় বেঁধে দেয় ইসরায়েল। আগামী ১০ মার্চের মধ্যে তাদের মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে।

ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ হুঁশিয়ারি দিয়েছে বলেছেন, হামাস যদি এ নির্ধারিত সময়ের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দেয় তবে রাফায় তীব্র আক্রমণ চালানো হবে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, জিম্মিদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। নাসের হাসপাতালে তাদের অভিযানকে সুনির্দিষ্ট ও সীমিত হিসাবে বর্ণনা করেছে তারা। ইসরায়েলের দাবি হাসপাতালটিকে সন্ত্রাসী কাজে ব্যবহার করছে হামাস।

গত রোববার ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গান্তজ এক বিবৃতিতে বলেন, বিশ্বকে জানতে হবে এবং হামাস নেতাদের অবশ্যই জানা উচিত, যদি রমজানের মধ্যে জিম্মিরা বাড়ি ফিরতে না পারে তবে রাফাসহ সর্বত্র তীব্র লড়াই চলবে। আগামী ১০ মার্চ গাজায় রমজান শুরু হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায় হামাস। এতে দেশটির কমপক্ষে ১২০০ জন নিহত ও ২৫৩ জনকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়। হামাসের হাতে এখনো প্রায় ১৩০ জন জিম্মি বন্দি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সূত্র: আল জাজিরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা