সংগৃহিত
আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে ভারী তুষারপাতের ফলে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক জানান, ভূমিধসের কারণে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত প্রদেশটির বেশিরভাগই পাহাড়ী বন দ্বারা আচ্ছাদিত। এটি হিন্দুকুশ পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তে অবস্থিত।

এদিকে বরফের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।

প্রদেশের গণপূর্ত বিভাগের প্রধান মোহাম্মদ নবী আদেল জানান, মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে নুরিস্তান শহরে হেলিকপ্টারও অবতরণ করতে পারছে না। প্রদেশের প্রধান সড়কটি বরফের কারণে ঢাকা পড়েছে। এতে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে।

বার্তা সংস্থা এএফপিকে প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, ভূমিধসের প্রায় ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো তুষারপাত হচ্ছে। এর মধ্যেই উদ্ধার কাজ চলছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। হাশিমি আরও জানান, আফগানিস্তানের বেশির ভাগ এলাকাতেই চলতি বছর তুষারপাত দেরিতে শুরু হয়েছে।

জাতিসংঘের দেয়া তথ্যানুযায়ী, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান। টানা ৩ বছর ধরে খরার কারণে প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে যাচ্ছে দেশটি।

কর্মকর্তারা বলেন, নুরিস্তান প্রদেশে গত বছরের তুলনায় এ বছর তুলনামূলক কম তুষারপাত হয়েছে।

মোহাম্মদ নবী আদেল বলেন, এ বছর আগের বছরগুলোর মতো তুষারপাত হয়নি। এটা বেশি দিন স্থায়ীও হচ্ছে না।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে চলা যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম দরিদ্র দেশে পরিণত হয়েছে আফগানিস্তান। দুর্যোগপ্রবণ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: এএফপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা