সংগৃহিত
লাইফস্টাইল

গর্ভাবস্থায় যেসব সমস্যা বেশি হতে পারে

লাইফস্টাইল ডেস্ক: মা হওয়ার যাত্রা সহজ নয়। গর্ভধারণের শুরুর দিনটি থেকেই নানা ধরনের নতুন অভিজ্ঞতার মধ্য থেকে যেতে হয়। নিজের ভেতরে আরেকটি প্রাণ বড় করা সহজ কিছু নয়। সেই সন্তানকে নিরাপদে পৃথিবীতে আনতে রাখতে হয় নানা প্রস্তুতি। এসময় মায়ের প্রয়োজন হয় বাড়তি যত্নের। কারণ সেই বাড়তি যত্নটুকু পৌঁছে যায় অনাগত শিশুর কাছে।

গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। কিছু সমস্যা সাধারণ আবার কিছু বেশ মারাত্মক হতে পারে। সব সময় চিকিৎসকের দ্বারস্থ হওয়ার দরকার হয় না। তবে চারটি সমস্যার দিকে খেয়াল রাখতে বলছেন বিশেষজ্ঞরা। সেই সমস্যাগুলো দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

১) বমি ও মাথাব্যথা:

গর্ভবতী হওয়ার পর প্রথম ট্রাইমেস্টারে এই সমস্যা দেখা দিতে পারে। এসময় প্রায়ই বমি ও মাথাব্যথা হতে পারে। বেশিরভাগ গর্ভবতী নারীর ক্ষেত্রে সাধারণত সকালের দিকে এই সমস্যা হয়। যে কারণে একে মর্নিং সিকনেসও বলা হয়। সাধারণত স্ট্রেসের কারণে এই সমস্যা দেখা দেয়। এসময় শরীরে কিছু হরমোনের পরিবর্তনও হয়। অল্প অল্প হওয়া স্বাভাবিক তবে খুব বেশি মাথাব্যথা বা বমি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২) পেটে ব্যথা:

গর্ভাবস্থায় আরেকটি সমস্যা দেখা দেয়, সেটি হলো পেটে ব্যথা। এসময় পেটের পেশি ধীরে ধীরে প্রসারিত হয়। এর ফলে পেটের পেশিতে প্রচণ্ড ব্যথা হতে থাকে। এই ব্যথা কমাতে হালকা গরম পানিতে প্রতিদিন গোসল করা যেতে পারে। তবে ব্যথা কমাতে নিজে নিজে কোনো ওষুধ খাওয়া যাবে না। ব্যথা সহ্য করা না গেলে চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খেতে হবে।

৩) কোমরে ব্যথা:

গর্ভধারণের পর কোমরের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ওজন বেশি হলে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস থাকলে এবং সেইসঙ্গে নিয়মিত ব্যায়াম করলে এই ব্যথা অনেকটাই কমানো সম্ভব হতে পারে। তবে গর্ভাবস্থায় সাধারণ সময়ের মতো ব্যায়াম করা যাবে না। এসময় ব্যায়াম করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী।

৪) স্পটিং ও ব্লিডিং:

প্রথম ট্রাইমেস্টারে অনেক গর্ভবতী মায়েরই অল্প রক্তপাত হতে পারে। এমনটা হওয়া স্বাভাবিক। তবে এটি গর্ভপাতের লক্ষণ নয়। এই সময় ভ্রুণ জরায়ুর মধ্যে ঠিকভাবে প্রোথিত হয়। সেইসঙ্গে হরমোনের মাত্রাও ওঠানামা করে। তাই রক্তপাত হতে পারে। তবে সবার ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। যদি কারও ক্ষেত্রে এমনটা হয় তবে ঘাবড়ানোর কারণ নেই। যদি রক্তক্ষরণ অতিরিক্ত হয় তবে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা