সংগৃহিত
লাইফস্টাইল

গরমে নিজেকে চাঙ্গা  রাখার কৌশল

লাইফস্টাইল ডেস্ক: ভ্যাপসা গরমের মধ্যেও আপনাকে প্রতিদিন দৈনন্দিন কাজ করেই যেতে হচ্ছে। অফিস, সংসার সামলাতে হচ্ছে। বাচ্চাদের নিত্যদিন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্লাসে যেতে হচ্ছে।

আর সকালে ঘুম থেকে উঠেই এমন বিশ্রী গরমের দাপটে সব কাজ করার ইচ্ছে প্রায় মরে যাচ্ছে। কিংবা দিনভর কাজের মাঝে ক্লান্ত হয়ে পড়ছেন। বা ঘুম পাচ্ছে। লু হাওয়ার কারণে শরীরে নানা সমস্যাও দেখা দিচ্ছে এইসময়ে। কিন্তু থেমে থাকলে তো আর চলবে না, কাজ করতেই হবে। এই আবহাওয়ায় কীভাবে দিনভর নিজেকে চাঙ্গা রাখবেন? জেনে নিন সেই দাওয়াই।

১) প্রথমত বাইরের গরমের সঙ্গে মোকাবিলা করতে হলে শরীরটাকে ভেতর থেকে ঠান্ডা রাখতে হবে। তাই এমন খাবার খাওয়া জরুরি, যেগুলো পেট ঠান্ডা রাখে। যেসমস্ত ফলে জলের পরিমাণ বেশি, যেমন- তরমুজ, শসা, ডাব, জামরুল এসব খান। ডাবের জল কিংবা ডিটক্স ড্রিংকসও খাওয়া যেতে পারে।

২) তীব্র দাবদাহে ঘামের সঙ্গে শরীরের পানি বেরিয়ে যাচ্ছে। আর পানির পরিমাণ কমে যাচ্ছে বলেই কিন্তু ক্লান্তিভাব কাটছে না। তাই এইসময়ে বেশি করে পানি খেতে হবে। কিংবা লিক্যুইড খাবারের মাত্রা বাড়িয়ে দিন। নুন-চিনি পানিও খেতে পারেন।

৩) শরীর ঠিক রাখতে সকালে (খুব রোদে নয়) কিংবা সন্ধ্যার দিকে শরীরচর্চা করতে পারেন। এই দুটি সময় শরীরচর্চা করার জন্য আদর্শ। কারণ তখন রোদ থাকে না। বেলা যত বাড়ে, রোদও তত তীব্র হতে থাকে। সেই সময়ে ঘরে শরীরচর্চা করলেও ক্লান্ত লাগে। কিন্তু ওজন ধরে রাখতে আর শারীরিকভাবে চাঙ্গা থাকতে ব্যায়াম করা জরুরি।

৪) গরমে অস্বস্তি হয় এমন পোশাক না পরাই ভালো। সুতির পোশাক পরবেন। তাও আবার হালকা রঙের। এতে গরম কম লাগে। সিন্থেটিক পোশাকে ঘাম বাড়ে। তার থেকে রেহাই পেতে পোশাকের দিকেও নজর রাখতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা