ছবি: আমার বাঙলা
সারাদেশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে সোনাগাজীতে এনসিপির লিফলেট কর্মসূচি

ফেনী, দাগণভূঞা (প্রতিনিধি)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় নিশ্চিত করতে ফেনীর সোনাগাজী উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার বিকেলে এনসিপির উদ্যোগে সোনাগাজী বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ফেনী-৩ আসনের এনসিপির এম্বাসেডর আব্দুল্লাহ আল যোবায়ের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের হাতে হাতে গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়ক মোশাররফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজিজ, সংগঠক তাহমিদিল ইসলাম, ছাত্রশক্তির সংগঠক সালমান হোসেন, রাশেদুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও ভবিষ্যৎ প্রভাব তুলে ধরেন। তারা বলেন, গণভোট হচ্ছে জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে ফেনী-৩ আসনের এনসিপির এম্বাসেডর আব্দুল্লাহ আল যোবায়ের বলেন,
“গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশের সুযোগ পাবে। আমরা চাই, মানুষ সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করুক।”

আয়োজকরা জানান, গণভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে সোনাগাজী উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

অনিশ্চত নারায়ণগঞ্জ মেডিক্যাল কলেজ, প্রজ্ঞাপনেই সীমাবদ্ধ। 

প্রজ্ঞাপন জারী হয়েছে প্রায় পাঁচ বছর আগে। প্রস্তাবিত নারায়ণগঞ্জ মেডিক্যাল ক...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা