সংগৃহিত
বিনোদন

‘গডফাদার’ ছাড়াই নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক: বলিউডের কন্টোভার্সি কুইন নামে খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত স্পষ্টভাষী হওয়ায় প্রায়ই তাকে সমালোচনার মুখে পড়তে হয়। এ কারণে তিনি অনেকের অপছন্দের মানুষ। শুধু তা-ই নয়, মাঝে মধ্যে তিনি বিস্ফোরক বক্তব্য ও মন্তব্য করেন। শোনা যায়, কঙ্গনা স্পষ্টভাষী হওয়ার কারণে কেউ কেউ তাকে এড়িয়ে চলেন।

এবার তার বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন। খুব অল্প বয়সেই হিমাচল ছেড়ে মুম্বইয়ে নিজের ক্যারিয়ার গড়তে পাড়ি দিয়েছিলেন। বলিউডে কোনো ‘গডফাদার’ ছাড়াই নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন এ নায়িকা। তবে সে পথ মোটেও সহজ ছিল না। শুধু কঙ্গনার কর্মজীবনই নয়, ব্যক্তিগত জীবনেও অনেক লড়াই করতে হয়েছে।

কঙ্গনা বাবা-মায়ের কাছে অবাঞ্ছিত সন্তান, তা আগেই জানিয়েছিলেন। এবার সেই বক্তব্যকে আর স্পষ্ট করে দিলেন কঙ্গনার বাবা অমরদীপ রানাউত। এক সময় কঙ্গনাকে গুলি করে দিতে চেয়েছিলেন তার বাবাই!

মনোজ মনুতাসিরকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ছোটবেলা থেকে বাবার কাছ থেকে উৎসাহ পেয়েছিলেন স্বপ্ন দেখার। কিন্তু কঙ্গনার সেই স্বপ্নই যখন বড় হয়ে যায়, মেনে নিতে পারেননি তিনি। মু্ম্বাইতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন তাকে ব্যাকুল করে।

অন্যদিকে সেই সময় কঙ্গনার পরিবার চায়, চন্ডীগড়ে যেন নিজের পড়াশোনা চালিয়ে যান তিনি। কিন্তু কঙ্গনা জানিয়ে দেন, পড়াশোনা চালিয়ে যাওয়ার বদলে তিনি একটু আলাদাভাবে গড়তে যান ক্যারিয়ার। বাড়িতে জানান, সিনেমার মতো ভিন্ন কিছু পেশায় যেতে চান তিনি।

মেয়ের এ সিদ্ধান্ত কঙ্গনার বাবার কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল। শুধু তাই নয়, আশপাশের মানুষ ও সমাজের কাছ থেকে কী প্রতিক্রিয়া আসতে পারে, তা নিয়েও পেয়েছিলেন ভয়। মেয়ের এমন সিদ্ধান্ত শোনার পর তার যাবতীয় দায়িত্ব নিতে অস্বীকার করেন বাবা অমনদীপ।

এ প্রসঙ্গে কঙ্গনার ভাষ্য, ‘আর পাঁচটা রাজপুত পরিবারের পুরুষদের মতো, তার বাবাও রেগে গিয়ে বলেন, আমার রাইফেল নিয়ে আসো, ওকে গুলি করে মেরেই ফেলব।’ তবে তার বাবার সে দিনের সিদ্ধান্তের জন্যই তিনি বর্তমানে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন বলেই কঙ্গনার বিশ্বাস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা