সংগৃহিত
বিনোদন

প্রেমিককেই বিয়ে করছেন শ্রদ্ধা?

বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা দাস। মঞ্চনাটকের মাধ্যমে তার অভিনয়ে হাতেখড়ি। এরপর নাম লেখান চলচ্চিত্রে। বড় পর্দায় পা রেখেই নজর কাড়েন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।

বাঙালি পরিবারের মেয়ে শ্রদ্ধা এবার সংসার বাঁধতে যাচ্ছেন। প্রেমিককে বিয়ে করবেন বলে খবর প্রকাশ করেছে টলিউড ডটনেট।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা দাস। এ প্রেমিকেরে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। আগামী গ্রীষ্মে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।’

ভারতীয় গণমাধ্যম শ্রদ্ধার বিয়ের খবর প্রকাশ করলেও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই অভিনেত্রী।

ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শ্রদ্ধা দাস। বেড়েও উঠেছেন এই শহরে। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।

২০০৮ সালে তেলেগু ভাষার ‘সিধু ফ্রম সিকাকুলাম’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ২০১০ সালে ‘লাহোর’ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন শ্রদ্ধা দাস।

২০১৪ সালে ‘রয়েল বেঙ্গল টাইগার’ সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক ঘটে তার। তবে আল্লু অর্জুনের সঙ্গে ‘আরিয়া টু’ ও প্রভাসের ‘ডার্লিং’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান শ্রদ্ধা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা