সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খাগাড়ছড়ির মহালছড়ির দূর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।

পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন।

ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের ৩ জন ছিলেন। তাদের মধ্যে দুজনকে হত্যা করা হয়েছে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনার স্পষ্ট জবাব কিয়ারার

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন...

বর্ষায় রোগ প্রতিরোধে ৫ ফল

প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে বর্ষা খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্...

মার্কিন এফ-৩৫ বিধ্বস্ত, পাইলট অক্ষত

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ...

'আন্ধার'-এ ফিরছেন তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা

বাংলাদেশের চলচ্চিত্রে ভৌতিক ঘরানার সিনেমায় নতুন মাত্রা যোগ করতে আসছে নির্মাতা...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা