ছবি-সংগৃহীত
শিক্ষা

খাগড়াছড়িতে ৩৩৬ শিক্ষককে সংবর্ধনা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে প্রাথমিক সহকারী সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৩৬ জন শিক্ষককে বরণ করে নিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নবীন শিক্ষকদের ভূমিকা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা শহরের অফিসার্স ক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে নবীন সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মাসুদ পারভেজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথি বলেন, শিক্ষক সমাজকে দায়িত্বশীল হতে হবে। দেশের প্রতিটি ছাত্র-ছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

শিক্ষার মানোন্নয়ন, যুগোপযোগী শিখন প্রক্রিয়া, শান্তিপূর্ণ সহাবস্থান, সমাজে বিদ্যমান বৈষম্য দূরীকরণ, ও দক্ষ মানবসম্পদ বিনির্মাণে শিক্ষকের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এছাড়া শিক্ষিত জাতি গঠনে শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সভায় পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, এড. আশুতোষ চাকমা ও ক্যাজরী মারমা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনার স্পষ্ট জবাব কিয়ারার

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন...

বর্ষায় রোগ প্রতিরোধে ৫ ফল

প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে বর্ষা খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্...

মার্কিন এফ-৩৫ বিধ্বস্ত, পাইলট অক্ষত

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ...

'আন্ধার'-এ ফিরছেন তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা

বাংলাদেশের চলচ্চিত্রে ভৌতিক ঘরানার সিনেমায় নতুন মাত্রা যোগ করতে আসছে নির্মাতা...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা