ছবি-সংগৃহীত
রাজনীতি

ক্ষমতা চিরস্থায়ী করতে খালেদা জিয়াকে বিদেশে নিতে দিচ্ছে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া বিনা চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বিদেশে তার চিকিৎসার ক্ষেত্রে সরকার আইনের ফাঁক-ফোকর দেখাচ্ছে; ক্ষমতা চিরস্থায়ী করার জন্য তাকে বিদেশে নিতে দিচ্ছে না।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর কানের সমস্যার কারণে আমেরিকায় গিয়েছিলেন। অথচ খালেদা জিয়ার বেলায় আইনের মারপ্যাঁচ দেখানো হচ্ছে। আওয়ামী লীগ চায়, দেশে আর কোনো বিরোধীদল না থাকুক।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের বড় বড় উন্নয়ন প্রকল্পে কোনো লাভ নেই, তারা চায় শান্তিমতো দুবেলা পেট ভরে খেতে। ১৯৭৪ সালে আপনারা দেশে দুর্ভিক্ষ এনেছিলেন। আর জিয়াউর রহমান সেই দুর্ভিক্ষ থেকে দেশকে উদ্ধার করেছিলেন। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক উল্লেখ করে তিনি বলেন, সেপ্টেম্বর মাসে দেশের সবচেয়ে কম রেমিটেন্স এসেছে। কারণ প্রবাসী ও বিদেশি দাদারা দেশের সরকারের প্রতি আস্থা হারিয়েছে। তাই সবাইকে এই সরকারের বিরুদ্ধে সজাগ হয়ে মাঠে নামতে হবে।

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাহিদ তুহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা