সংগৃহীত
সারাদেশ

কোরিয়ান যুবক বাংলাদেশে, মুসলিম হয়ে বিয়ে করলেন সাভারের সুমাইয়াকে

সাভার (ঢাকা) প্রতিনিধি

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের যুবক জে. মিঙ্গির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানে ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে সুরাইয়ার প্রেমের টানে প্রায় চার মাস আগে বাংলাদেশে আসেন মিঙ্গি। ১৯ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণী সুরাইয়া। এই মাসের শুরুর দিকে বিয়ে হয় মিঙ্গি-সুমাইয়ার। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা এবং যুগলের জন্য জানান শুভকামনা। এ সময় সুমাইয়ার স্বজনরা উপস্থিত ছিলেন। তখনই বিষয়টি ব্যতিক্রমী এ বিয়ের বিষয়টি জনসম্মুখে আসে।

জানা যায়, ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। আধো বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ। আমন্ত্রিত অতিথিরা তাদের ভালোবাসার এই বন্ধন যেন অটুট থাকে এমনটিই কামনা করেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা