ফাইল ফটো
আন্তর্জাতিক

কেরালার নাম পরিবর্তনে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের নাম পরিবর্তন করতে চায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা। আর এ লক্ষ্যে সোমবার (২৪ জুন) কেরালা বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

এই প্রস্তাবে দেশটির কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালাম’ করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবার নিয়ে কেরালার বিধানসভা দ্বিতীয়বারের মতো রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাস করল। কারণ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম প্রস্তাবটি পর্যালোচনা করেছিল এবং সেটিতে কিছু পরিভাষাগত পরিবর্তনের পরামর্শ দিয়েছিল।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তিনি চান, কেন্দ্রীয় সরকার দেশের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সমস্ত ভাষায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের নাম ‘কেরালা’ থেকে ‘কেরালাম’ এ পরিবর্তন করুক।

মূলত কেরালা রাজ্যের সরকারি ভাষা মালায়ালম। আর মালায়ালম ভাষায় রাজ্যের উচ্চারণ হয় ‘কেরালাম’। আর তাই পিনারাই বিজয়নের সরকার চায়, কেরালার নাম কেরালাম হোক। অবশ্য সোমবার রাজ্য বিধানসভায় এ নিয়ে সর্বসম্মতক্রমে বিল পাস হলেও কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলেই কেবল এই নামবদল সম্ভব।

অবশ্য এটিই প্রথমবার নয়, এর আগেও রাজ্যের নাম কেরালাম করার দাবি নিয়ে বিধানসভায় বিল পাস হয়েছিল। পরে সেই বিল পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে। যদিও সেসময় কেন্দ্রীয় সরকার তা ফিরিয়ে দিয়েছিল। তবে সেই বিল এবার কিছুটা সংশোধন করে আবারও পাস করা হলো।

ভারতীয় সংবিধানের প্রথম তফসিলে দেশটির দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের নাম কেরালাই লেখা রয়েছে। তবে এ রাজ্যের মানুষের স্বার্থে, এ রাজ্যের ভাষার আবেগকে সম্মান জানিয়ে কেরালাম করার দাবি রাজ্য সরকারের।

শুধু পিনারাইয়ের সিপিএমই নয়, কেরালার নাম পরিবর্তন চায় কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউডিএফ। সোমবার বিধানসভায় ইউডিএফ বিধায়করাও এই প্রস্তাবে সমর্থনও জানিয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা