ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়ায় রহস্যজনক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে চাম্পা (৪৫) নামে এক নারীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর স্বামী বিদেশে অবস্থান করছেন এবং তাঁর ছেলে ঢাকায় পড়াশোনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতে চাম্পা ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান। সোমবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকান। এ সময় তাঁরা গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় চাম্পাকে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, নিহত চাম্পা ওই বাড়িতে একাই বসবাস করছিলেন। কারণ তাঁর স্বামী ও ছেলে কেউই বাড়িতে থাকেন না। তবে ঘটনার পর বাড়ির আশপাশে কয়েকজন মানুষের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে। এতে এলাকাবাসীর ধারণা, এটি আত্মহত্যা নাও হতে পারে। তাঁদের সন্দেহ, কেউ তাকে হত্যা করে মরদেহ ঘরের ডাবের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।

এ ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

পেটের চর্বি কমাতে হাঁটবেন নাকি দৌড়াবেন ?

পেটের মেদ বা চর্বি দ্রুত কমিয়ে মেদহীন ও ফিট শরীর পেতে প্রতিদিন হাঁটা নাকি দৌড...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজের পর বাংলাদেশের নতুন অধিনায়ক কে?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর নয়, নতুন ছবিতেই মন রণবীরের

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা