নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

কুষ্টিয়ায় আদালতের আদেশ অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল ও বাড়িঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার তারাগুনিয়া গ্রামে সাজেদা খাতুনের মালিকানাধীন জমির প্রাচীর ভেঙে এ নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় তারাগুনিয়া গ্রামের ছুরাত আলী মণ্ডলের কন্যা সাজেদা খাতুন বাদী হয়ে গত ২০২৫ সালের ২৮ ডিসেম্বর কুষ্টিয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার মৃত আফসার মণ্ডলের পাঁচ ছেলে নুর ইসলাম, নুর মোহাম্মদ, আশরাফুন, আসলাম মণ্ডল ও আকুবর, মৃত নুরুল ইসলামের ছেলে সজল, আসলাম মণ্ডলের ছেলে আকিব এবং আকুবরের ছেলে সোহেল-মোট ৮ জনকে আসামি করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম ভূঁইয়া শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। একই সঙ্গে দৌলতপুর উপজেলার বেগুনবাড়ীয়া মৌজার আরএস খারিজ নং ৮৪২, আরএস দাগ নং ৩১৯-এর মোট ০.৪৩ একর জমির মধ্যে ০.০৫০০ একর জায়গার ওপর গত ১২ ডিসেম্বর ১৪৪ ধারা জারি করা হয়।

এ বিষয়ে মামলার বাদী সাজেদা খাতুন বলেন, অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী এবং রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকায় আদালতের আদেশ অমান্য করে রাতের অন্ধকারে শ্রমিক দিয়ে পুনরায় সীমানা ভেঙে নতুন করে বাড়িঘর নির্মাণ করছে। তিনি আরও বলেন, আদালত যে আদেশ দেবেন, তিনি তা মেনে নেবেন। তবে অভিযুক্তরা কেন এমন কার্যক্রম চালাচ্ছে, তা আদালত অবশ্যই দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা