সংগৃহীত
খেলা

কিশোরগঞ্জে নৌকার মাঝি পাপন

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে একাই আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শেষ হয়েছে। সে হিসেবে, তিনি এ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনের অনুমতি পেতে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) বলেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসন থেকে সরকার দলীয় পক্ষে শুধুমাত্র নাজমুল হাসান পাপনই মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া জানান, দেশের বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে একটি আসনের বিপরীতে একাধিক মনোনয়নপত্র জমা পড়েলেও এ আসনে আমাদের সকলের ভরসার জায়গায় রয়েছেন নাজমুল হাসান পাপন।

তাই মনোনয়ন যুদ্ধে কেউ তার বিরুদ্ধে আসেনি। আমরা আশাবাদী, তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করবেন।

প্রসঙ্গত, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে আছেন। এ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জিল্লুর রহমান।

২০০৯ সালে দেশের ১৯ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার ছেলে নাজমুল হাসান পাপন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা