ছবি: সংগৃহীত
বিনোদন

‘কিং’ লুকে চমকে দিলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’–এর সম্ভাব্য নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। লন্ডনে ছুটি কাটানোর সময় এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েন এই অভিনেতা। এরপর সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই সিনেমাটির নতুন লুক নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান কালো রঙের হুডি ও ‘VR-46’ লেখা একটি কালো ক্যাপ পরেছিলেন। মুখ আড়াল করার চেষ্টা করলেও ক্যাপের ফাঁক দিয়ে তার ব্লিচ করা চুল নজরে আসে। এ থেকেই অনেকের ধারণা, পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার চরিত্রের নতুন লুক গোপন রাখতেই এমন সতর্কতা অবলম্বন করছেন তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে ধূসর চুলের এক ভিন্নধর্মী অবতারে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে এখনো নির্মাতা বা শাহরুখ খানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

লন্ডনে ঘোরার সময় শাহরুখের পরনে ছিল সাদা টি-শার্ট। সাধারণ সাজেও ভক্তদের নজর এড়াতে পারেননি এই তারকা। জানা গেছে, সেখানে উপস্থিত কয়েকজন অনুরাগীর সঙ্গে ছবি তুলেছেন তিনি।

অন্যদিকে, লন্ডনে শাহরুখ খানের বাড়িও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য ভক্ত। অনেকে সেখানে ছবি ও সেলফি ভিডিও ধারণ করছেন। এই দৃশ্য অনেকের মনে করিয়ে দিচ্ছে মুম্বাইয়ে শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর সামনে ভক্তদের নিয়মিত ভিড়ের কথা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা