ছবি: সংগৃহীত
জাতীয়

কাপ্তাইয়ের ‘ফার্স্ট বয়’ এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা: পাহাড়ে আনন্দের বন্যা

আমার বাঙলা ডেস্ক

জাহেদ উর রহমান স্কুলে কখনো দ্বিতীয় হননি। আমাদের কাছে তাঁর পরিচিতি ছিল “ফার্স্ট বয়” হিসেবে। আমাদের সহপাঠী সেই “ফার্স্ট বয়” এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এটা ভাবতেই খুব আনন্দ হচ্ছে।’

চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার বাসিন্দা ও চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল (কেপিএম) স্কুলের প্রাক্তন ছাত্র জাকির হোসেন উচ্ছ্বসিত হয়ে কথাগুলো বলেন। কেবল জাকির হোসেন নন, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদ উর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হওয়ার খবরে খুশি কেপিএম স্কুলের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

কর্ণফুলী নদীর তীরঘেঁষা ছোট্ট শিল্প শহর চন্দ্রঘোনায় শৈশবের অনেকটা সময় কেটেছে উপদেষ্টা জাহেদ উর রহমানের। বাবা আজিজুর রহমানের কর্মসূত্রে চন্দ্রঘোনায় থাকতেন তিনি। কেপিএম স্কুলের ১৯৯১ ব্যাচের ছাত্র ছিলেন।

জাহেদ উর রহমানের সহপাঠী জাকির হোসেন বলেন, জাহেদ উর রহমান ছিলেন খুব শান্তশিষ্ট ও নম্র। সব শ্রেণিতে প্রথম হয়েছেন। কোনো ক্লাসে দ্বিতীয় হননি তিনি।

কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রথম আলোকে বলেন, ‘ডা. জাহেদ উর রহমান আমাদের এক ব্যাচ সিনিয়র এবং আমার শ্বশুরের ছাত্র ছিলেন। যোগ্য মানুষ হিসেবেই তিনি উপদেষ্টা হয়েছেন। এটা আমাদের জন্য গর্বের।’

কেপিএম স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক প্রসেনজিৎ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘জাহেদ আমার ছাত্র ছিল। খুব মেধাবী ছিল সে। আমরাও তাকে খুব পছন্দ করতাম।’

কেপিএম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হুদা বলেন, ‘উপদেষ্টা জাহেদ উর রহমান কেপিএম স্কুলের ৯১ ব্যাচের শিক্ষার্থী ছিল। তার এই সাফল্যে আমরা সবাই ভীষণ আনন্দিত। স্কুলের মুখ উজ্জ্বল করেছে সে।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

ইরানের বিপ্লবী গার্ড গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি হামলায় নিহত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আব্দ...

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা