সংগৃহিত
খেলা
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ

কানাডায় ৩ বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক: আগামী মাসের শেষ সপ্তাহে ছয় দল নিয়ে পর্দা উঠতে যাচ্ছে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চতুর্থ আসরের। আর তার আগে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট, যেখানে দল পেয়েছে নতুন করে তিন বাংলাদেশি।

এ ছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের টুর্নামেন্টটিতে পরিবর্তন হয়েছে দল। এই টুর্নামেন্টটির দ্বিতীয় আসর থেকেই নিয়মিত বাংলাদেশি ক্রিকেটারদের দেখা যাবে। তবে তা দুই-এক জনে সীমাবদ্ধ থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।

সূচি অনুসারে টুর্নামেন্টটির এবারের আসর শুরু হওয়ার কথা আগামী ২৫ জুলাই, শেষ হবে ১১ আগস্ট। তার আগে শনিবারের মন্ট্রিয়ল টাইগার্স নিজেদের ডেরায় ভিড়িয়েছে টাইগার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এ ছাড়া দলের প্রথম লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপে আলো ছড়ানো রিশাদ হোসেনও এই টুর্নামেন্টে পেয়েছে দল। তাকে টরন্টো ন্যাশনালস নিজেদের স্কোয়াডে যুক্ত করেছেন।

অন্যদিকে গেল আসরে মন্ট্রিয়ল টাইগার্সে খেলা সাকিব আল হাসান এবার খেলবেন বেঙ্গাল টাইগার্সে। তবে তিনি একা নন, এবার তার সতীর্থ হিসেবে থাকছেন তরুণ টাইগার পেসার শরিফুল ইসলামও। তবে গেল আসরে খেলা টাইগার উইকেটরক্ষক লিটন কুমার দাস এবার দল পায়নি। তবে দল পাওয়া টাইগার ক্রিকেটাররা খেলতে পারবেন কি না তা নিয়ে খানিকটা সন্দেহ রয়েছে।

কেননা যে সময় এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে, সে সময় বাংলাদেশ দলের এফটিপি অনুসারে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফগানিস্তানে অবস্থান করবে। কাজেই ওই সময় বিসিবি ক্রিকেটারদের কানাডায় খেলার অনাপত্তিপত্র দেবে কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা