সংগৃহিত
বাণিজ্য
বাংলাদেশ-কানাডা বাণিজ্য

কাজ করবে এফবিসিসিআই ও সিএইচসিসি

বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কানাডিয়ান হিন্দু চেম্বার অফ কমার্স (সিএইচসিসি)।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক নেটওয়ার্কিং ডিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা এবিষয়ে নিজেদের আগ্রহের কথা তুলে ধরেন।

এসময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেবে এফবিসিসিআই। বাংলাদেশে সফররত কানাডিয়ান হিন্দু চেম্বারের ব্যবসায়ীদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করে এফবিসিসিআই। এসময় দু’দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে একটি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সভাও অনুষ্ঠিত হয়।

কানাডিয়ান ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ সরকার স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কর অব্যাহতি, ওয়ান স্টপ পরিষেবাসহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার।

তিনি কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাক খাত, পাট ও পাটজাত পণ্য, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল,পর্যটনসহ আরও কিছু খাতে বিনিয়োগের আহ্বান জানান। তৈরি পোশাকের বাইরেও পাট ও চামড়াজাত পণ্য, পাদুকা, ওষুধ, প্লাস্টিক আসবাবপত্র, হোম টেক্সটাইল, সিরামিক পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক পণ্যসহ কানাডায় বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ এখন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ব্যবসা ও বিনিয়োগের গন্তব্য হিসেবে বিবেচিত। বাংলাদেশ ও কানাডার মধ্যে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। কানাডায়ও আমাদের অসংখ্য সদস্য রয়েছে যারা ব্যবসার সঙ্গে জড়িত। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে এফবিসিসিআই এবং সিএইচসিসি উভয়ই এই সুযোগটি কাজে লাগাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

কানাডিয়ান হিন্দু চেম্বার অফ কমার্স (সিএইচসিসি) এর সভাপতি এবং প্রতিনিধিদলের নেতা নরেশ কুমার নারায়ণ ভাই চাভদা বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে দারুণ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

এসময় এফবিসিসিআইয়ের ব্যবসায়ী নেতাদের কানাডা সফরের আমন্ত্রণ জানান সিএইচসিসি সভাপতি নরেশ কুমার নারায়ণ ভাই চাভদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি মো. খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালকবৃন্দ প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা