সংগৃহিত
জাতীয়

ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে দু’দিনের সরকারি সফরে আজ ঢাকা পৌঁছেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েরাকে স্বাগত জানান।

রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা এবং সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করার সম্ভাবনা রয়েছে।

এ সফরকালে ব্যবসায়ী প্রতিনিধিদলসহ তিনি বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

ব্রাজিলের মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে দ্বিপাক্ষিক বৈঠকের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

হাছান মাহমুদ আজ সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন। সোমবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ভিয়েরা গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াাল পার্ক পরিদর্শন করবেন।

ব্রাজিলের মন্ত্রীর সোমবার বিকাল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে বর্তমান সভাপতি হিসেবে জি২০’তে ব্রাজিলের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর উপর বক্তব্য দেয়ার কথা রয়েছে।

দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এফবিসিসিআই সোমবার সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবে। একই দিন রাত ১১টা ৫৫ মিনিটে ভিয়েরার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা