সংগৃহিত
আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার ভয়াবহ ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩০ জন।

শনিবার (১৩ জানুয়ারি) দেশটির স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চকো রাজ্যের গভর্নর অফিসের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, বেশ কয়েকটি ভূমিধসের কারণে মেডেলিন এবং কুইবডো শহরগুলোর সাথে সংযোগকারী রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে রাস্তায় অনেক মানুষ তাদের যানবাহন থেকে বেরিয়ে কারমেন ডি আত্রাতো পৌরসভার কাছে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটি ভূমিধস তাদের চাপা দিয়েছে। এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে কলম্বিয়ার ভাইস-প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ জানিয়েছেন, ভূমিধসে প্রায় ৩০ জন আহত হয়েছে।

কারমেন ডি আত্রাটোর মেয়র জেইম হেরেরা স্থানীয় টিভি স্টেশন কারাকোলকে বলেছেন, ভূমিধসে অনেক মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছে।

চকো রাজ্য গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কলম্বিয়া দীর্ঘদিন ধরে খরার মধ্য দিয়ে যাচ্ছে। তবে দেশটির আবহাওয়া অফিস প্রশান্ত মহাসাগর ও আমাজনের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা