সংগৃহিত
আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলা, রাশিয়ার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই হামলাকে ‘দায়িত্বহীন’ বলে উল্লেখ করেছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানী মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের এই দায়িত্বহীন পদক্ষেপকে কঠোর নিন্দা জানাচ্ছি। ইয়েমেনে শান্তি স্থাপনের জন্য গত কয়েক বছর ধরে চেষ্টা চালানো হচ্ছে। লোহিত সাগর অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি পেলে তা মুখ থুবড়ে পড়বে। তা এ ধরনের হামলা গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত-সহিংসতা উস্কে দিতে পারে।’

প্রসঙ্গত, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হুথিতের হামলার জবাব দিতে শুক্রবার ইয়েমেনে হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ২০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহী গোষ্ঠী। তারপরই এ হামলা চালায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রতিবাদ হিসেবে গত দুই মাস আগে থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে লক্ষ্যবস্তু বানানো শুরু করে ইয়েমেনের অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহী গোষ্ঠী। পেন্টানগনের তথ্য অনুযায়ী, গত দুই মাসে লোহিত সাগরে মোট ২৭ বার বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে হুথিরা।

বৃহস্পতিবার রাতের হামলায় ইয়েমেন এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর সংবাদ জানা গেছে। হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইটবার্তায় জানিয়েছেন, এই হামলার সমুচিত ও কঠোর জবাব দেবে হুথি।

সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা বলেন, ‘বুধবার নিরাপত্তা পরিষদে হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া এবং চীন তাতে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।’

‘অর্থাৎ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একরকমভাবে জাতিসংঘের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে এই অভিযান চালিয়েছে। এ অভিযান ছিল তাদের জন্য একটি অবৈধ অ্যাডভেঞ্চার।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা