ছবি: সংগৃহীত
বিনোদন

কলকাতায় একই প্রদর্শনীতে চঞ্চল-তাসনিয়া ফারিণ

আমার বাঙলা ডেস্ক

ঢালিউডের দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে একসঙ্গে দেখা মিলে কলকাতায়।দুজনের কাজের সময় মিলে যাওয়ায় ঘটনাচক্রে দেখা হয়ে যায়।

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ সিনেমার প্রদর্শনীতে।

বর্তমানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিং করছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে তাসনিয়া ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের কাজ। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছিল । এরই মধ্যে দুজনের কলকাতায় একসঙ্গে উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয় নানা রকম আলোচনা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী বলেন, আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে। সেও জানত না আমি এসেছি। তিনি আরও বলেন, অনিরুদ্ধ রায় চৌধুরী মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল— বেশ মজার ঘটনা।

অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’ সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী জয়া আহসান। একাধিক প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। তাই এবার চঞ্চল–ফারিণকে নিয়ে সিনেমায় দেখা গেলে তা হবে দুই বাংলার দর্শকদের জন্য বড় চমক।

এবোর কি অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ফের একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও ফারিণকে? এ প্রশ্নে দুজনেই হাসিমুখে বলেন, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে। আশা করি একসঙ্গে কাজ করব।

চঞ্চল বলেন, ‘টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ (ব্রেকফাস্ট+লাঞ্চ) করেছি, আসলে সবাই দেরি করে ঘুম থেকে উঠি। তাই ব্রেকফাস্ট ও লাঞ্চ দুটোই একসঙ্গে করেছি, নানা বিষয়ে গল্প হয়েছে। কোয়েল আমন্ত্রণ জানিয়েছিলেন ‘স্বার্থপর’ সিনেমাটি দেখার অপেক্ষায় আছি।

এর মধ্যেই টালিউডে গুঞ্জন ছড়িয়েছে, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের এই দুই তারকাকে। যদিও তারা এ বিষয়ে কিছু বলেননি, তবু অনেকে মনে করেন— একই পরিচালকের একসঙ্গে দেখা হওয়া নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা