সংগৃহীত ছবি
বিনোদন

কলকাতার সিনেমায় ফারিণ

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। নতুন খবর হলো, ‘আরও এক পৃথিবী’ সিনেমার পর আবারও কলকাতার সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী। নাম ‘প্রতীক্ষা’। এতে দেবের বিপরীতে এই অভিনেত্রীকে দেখা যাবে।

সিনেমার পরিচালক অভিজিৎ সেন জানান, তাসনিয়াকে অতনু রায় চৌধুরীই নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।

তিনি বলেন, সিনেমার গল্প চূড়ান্ত। এখন চিত্রনাট্যের কাজ চলছে। চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস। সব ঠিক থাকলে, নভেম্বর মাস থেকে সিনেমার শুটিং শুরু হবে। সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও হবে কিছু অংশের কাজ।

জানা যায়, পারিবারিক সিনেমা ‘প্রতীক্ষা’। ‘প্রজাপতি’র পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের।

প্রসঙ্গত, দেব-অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরীর হিটের হ্যাট্রিক হয়েছে। এবার চতুর্থ সিনেমা তৈরির পথে তারা। ‘টনিক, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর তাদের আগামী সিনেমা ‘প্রতীক্ষা’। আর এতেই অভিনয় করবেন ফারিণ। বিপরীতে থাকছেন দেব।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা জারি

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা