সংগৃহিত
আন্তর্জাতিক
সমঝোতা নিয়ে শঙ্কা

কংগ্রেস-তৃণমূলের দ্বন্দ্ব স্পষ্ট

আন্তর্জাতিক ডেস্ক: লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে নয়, ‘একলা চলো’ বার্তা স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। বুধবার বর্ধমান যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে একহাত নিলেন কংগ্রেসকে।

জানা গেছে, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা কোচবিহার হয়ে ঢুকবে পশ্চিমবঙ্গে। অথচ কংগ্রেসের পক্ষ থেকে তা জানানোই হয়নি তৃণমূলকে। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা।

তিনি বলেন, একা লড়াইয়ের সিদ্ধান্ত আগেই নিয়েছি। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে রাহুলের যাত্রা বাংলায় আসছে, ইন্ডিয়া জোটের সঙ্গী হিসেবে আমাদের জানায়নি। জোট কারও একার নয়। আঞ্চলিক দলগুলো সব একসঙ্গে থাকবো।

বুধবার বর্ধমানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সেখানে যাওয়ার পথেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিলেন তিনি।

কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আজই পশ্চিমবঙ্গে ঢুকবে কোচবিহার হয়ে। এই যাত্রা নিয়ে উত্তরবঙ্গে তিনি থাকবেন ৫ দিন। ন্যায় যাত্রায় পা মেলাতে তৃণমূলকেও আমন্ত্রণ জানানো হয়েছিল বলে খবর। কিন্তু এদিন মমতা ব্যানার্জী জানালেন, কংগ্রেসের পক্ষ থেকে রাহুলের যাত্রার কথা জানানোই হয়নি। জোট কারও একার নয় বলেও এদিন তোপ দাগলেন তিনি।

মূলত পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটবদ্ধ লড়াই নিয়ে জট পেকেছে আগেই। আসন সমঝোতায় জটিলতা। উনিশের জেতা দুটি আসনই কংগ্রেসকে ছাড়তে রাজি তৃণমূল নেত্রী। কিন্তু অধীর চৌধুরীদের দাবি আরও বেশি।

মমতা ব্যানার্জীর কথা হলো যে রাজ্যে যে শক্তিশালী, সেখানে তাকেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ দেওয়া হোক। এই ফর্মুলায় পশ্চিমবঙ্গে তৃণমূলেরই বেশি আসনে লড়ার কথা। ফলে রাহুল গান্ধীরা তৃণমূল নেত্রীকে কাছে টানার চেষ্টা করলেও উভয়ের জোট কিছুতেই পূর্ণতা পাচ্ছে না।

যা বুধবার একেবারে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। ক্ষুব্ধ কণ্ঠে জানালেন, আমার প্রস্তাব আগেই ওরা প্রত্যাখ্যান করেছে। তখন থেকে একলা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। জোট কারও একার নয়। আমরা আঞ্চলিক দলগুলো একসঙ্গে আছি। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসিকে ঘিরে শোকের আবহ

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ও এসি মিলানের...

বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা