সংগৃহিত
স্বাস্থ্য

ওরাল ক্যান্সার সম্পর্কে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, বাংলাদেশে দিন দিন ওরাল ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ওরাল ক্যান্সার সম্পর্কে নাগরিকদের সচেতন হতে হবে।

আজ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং প্রতিমন্ত্রীর সহযোগিতায় আয়োজিত ওরাল ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ওরাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ক্যান্সার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব এ কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে মূলত লিভার, স্তন,কোলন ও ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে অধিকাংশ ওরাল ক্যান্সারে আক্রান্ত রোগীরা জানেন না কিভাবে এই ক্যান্সার সংক্রমিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, পান, জর্দা, গুল ইত্যাদির মাধ্যমে ওরাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এসব দ্রব্য সেবন থেকে বিরত থাকার জন্য প্রতিমন্ত্রী আহ্বান জানান। ওরাল ক্যান্সার প্রতিরোধে রাতে ঘুমানোর পূর্বে উত্তম রূপে দাঁত ব্রাশ করার পরামর্শ দেন তিনি।

প্রতিমন্ত্রী আরোও বলেন, ক্যান্সারের চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা। শুধু সরকারি অনুদানের মাধ্যমে দেশের সকল ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ানো সম্ভব নয়। তিনি এ লক্ষ্যে দেশের বৃত্তশালী মানুষদের মানবিক হয়ে ক্যান্সার রোগীদের পাশ দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, মে মাস ওরাল ক্যান্সার প্রতিরোধের মাস। শান্তি ফাউন্ডেশনে ওরাল ক্যান্সার পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ এবং শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রফেসর পারভীন শাহিদা আখতার উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাইজেরিয়ায় অভিযানে ৩০৮ অপহৃত নাগরিক উদ্ধার

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার কর...

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি চুক্তি...

ভারতের কাছে দুঃখ প্রকাশ মেটার জাকারবার্গের

শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির ঘটনায় ভারতের কাছে...

ট্রাম্পের হেলিকপ্টারের কাছে বিমান, তদন্তে কর্তৃপক্ষ

মাঝ আকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান&...

ভারতীয় তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

ভারতীয় এক তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও...

নিরাপদ সড়ক চাই (নিসচা), এটি দেশের মানুষের আন্দোলন: ইলিয়াস কাঞ্চন

‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

জোবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা