ছবি: সংগৃহীত
শিক্ষা

এনইউবিতে চীনা ভাষা ও সংস্কৃতি নিয়ে ‘চায়না আওয়ার’ অনুষ্ঠিত

ইমরোজ মাহমুদ রুদ্র, এনইউবি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে চীনা ভাষা ও সংস্কৃতি নিয়ে বিশেষ আয়োজন ‘চায়না আওয়ার’। চীনা ভাষা শিক্ষার প্রসার এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও শক্তিশালী করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি ও আগ্রহে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে এবং ক্যাম্পাসে তৈরি হয় আন্তঃসাংস্কৃতিক একটি উচ্ছ্বসিত পরিবেশ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিশ্বভাষা শেখার সুযোগ বাড়ায় এবং তাদের দৃষ্টিভঙ্গি আরও আন্তর্জাতিক করে তোলে। যেকোনো বৈশ্বিক ভাষা শেখা ভবিষ্যৎ ক্যারিয়ারে বিশেষ সুবিধা এনে দেয় বলেও মন্তব্য করেন তিনি।

স্বাগত বক্তব্যে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. মোজাম্মেল হক জানান, বহুসাংস্কৃতিক জ্ঞান ও যোগাযোগ দক্ষতা অর্জনের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। এতে শিক্ষার্থীরা ভিন্ন ভাষা, সংস্কৃতি, আচরণ ও চিন্তাধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

শিক্ষার্থীরা চীনা ভাষার উচ্চারণ, দৈনন্দিন ব্যবহৃত শব্দ ও বাক্যাংশ, পাশাপাশি চীনা সংস্কৃতির কিছু মূল দিক কাছ থেকে শেখার সুযোগ পান এ অনুষ্ঠানে।

আমারবাঙলা/আরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা