সংগৃহীত
বাণিজ্য

এডিএন টেলিকমকে জমি কেনার অনুমতি

বাণিজ্য ডেস্ক: জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ। এই সিদ্ধান্ত কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করে।

ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল এই এজিএম অনুষ্ঠিত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষত হিসাব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কোম্পানির ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং রাজধানীর মাদানি এভিনিউতে ১০০ ফিট রাস্তা সংলগ্ন জমি ক্রয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় শেয়ারহোল্ডাররা অনুমোদন করে। কোম্পানির চেয়ারম্যান আসিফ মাহমুদ এজিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কোম্পানির সচিব মো. মনির হোসেনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন।

এছাড়া কোম্পানির পরিচালক মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী ও মো. মারুফ, বোর্ডের উপদেষ্টা মো. জিয়াউল হক খন্দকার ও শাহরিয়ার আকবর চৌধুরী এবং কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা