সংগৃহিত
বাণিজ্য

উন্নয়নে সহযোগিতার আশ্বাস এআইআইবির

বাণিজ্য ডেস্ক: বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাতে এ আশ্বাস দেন এআইআইবি চেয়ারম্যান।

এদিকে এ আলোচনায় কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে এবং নতুন কোনো সেক্টরে সহযোগিতা চেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ওরা বলেছে যেটাই হোক আপনারা বের করুন, আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তারা পলিসি নিয়েও কাজ করছে, একই সাথে প্রয়োজনের বিষয়টিও আসছে। ওনারা একই সাথে দুইটা কনসিডার করবেন। এটা কিছুটা নতুন। আমরা খুবই খুশি।

অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অবকাঠামোগত খাতে তারা বেশি যুক্ত হতে চান। আমরা সে ব্যাপারে সম্মত। আমরা বাজেট সাপোর্ট প্রোগ্রাম আরও দেওয়ার অনুরোধ করেছি। তারা বললেন, এটাই তাদের প্রথম বৈশ্বিক জলবায়ুতে অর্থায়ন।

এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র বলেন, আমরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই। কারণ দেশটির অবকাঠামো ব্যাপক উন্নয়ন হয়েছে। মেট্রোরেলসহ নানান ক্ষেত্রে তাদের সফলতা মুগ্ধ করেছে। আমরা কিছু ঝুঁকিপূর্ণ এরিয়াতে কাজ করি যেমন জলবায়ুতে অর্থায়ন। আমরা ক্লাইমেট ফাইন্যান্সের জন্য পলিসি তৈরির জন্য বসেছি। আমরা একটি প্রকল্প নিতে চাই যেটি বৈশ্বিক জলবায়ুতে এআইআইবির প্রথম অর্থায়ন। তাই এটি আমাদের জন্য মূল্যবান অংশীদারিত্ব।

এআইআইবি ১৭ প্রকল্পে ৩.৩৫ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে, সেটি কি সামনে বাড়ানোর পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোনো লিমিট নেই, আমরা অবশ্যই এটি বাড়ানোর চেষ্টা করব। আমরা পলিসি গ্রহণের জন্য কাজ করছি, একই সাথে আমরা প্রকল্পগুলো নিয়েও কাজ করছি৷

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা