সংগৃহীত
বিনোদন
বুবলী‌কে অপু ‌বিশ্বাস

উনার নাম নিতে ব্যক্তিত্বে বাধে, ঘৃণা ক‌রি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার কিং শা‌কিব খান। চিত্রনা‌য়িকা অপু ‌বিশ্বাস ও শবনম বুবলী‌কে ভা‌লো‌বে‌সে বি‌য়ে ক‌রে‌ছি‌লেন। এ দুই সংসা‌রে এক‌টি ক‌রে পুত্র সন্তান র‌য়ে‌ছে। য‌দিও দুই অভিনেত্রী এখন শা‌কি‌বের প্রাক্তন।

অপু-বুবলীর মা‌ঝে দা-কুমড়ার সম্পর্ক থাকলেও শা‌কি‌বের স‌ঙ্গে দুই তারকা অ‌ভি‌নেত্রীর যোগা‌যোগ রয়েছে। ফের প্রমাণ দি‌লেন তারা।

বিভিন্ন সময়ে অপু-বুবলী পরস্পর‌কে নি‌য়ে আকা‌রে ইঙ্গি‌তে নানা ধরনের মন্তব্য করেছেন। তবে এবার অপু বিশ্বাস সরাস‌রি মন্তব্য ক‌রে আলোচনার জন্ম দি‌য়ে‌ছেন।

অপু বিশ্বাস একটি টি‌ভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন। এসময় বুবলী প্রসঙ্গে জানতে চাইলে ঢা‌লিউড নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘আসলে উনাকে আমি ঘৃণা করি। একবাক্যে এই কথাটি বললাম।

উনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই ওয়ার্ডটা (শব্দটা) প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কী মন্তব্য, জানার সময়ও নেই। একবাক্যে তাকে ঘৃণা করি। ইংলিশে “হেট” বললে আরো স্মার্ট হয়।’

পাশাপাশি অপু ব‌লেন, তার সন্তান শেহজাদ খান বীরকে খুব ভালোবাসি।

টি‌ভিতে অনুষ্ঠানটি প্রচারের পর তা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। শুরু হয় জোর চর্চা। নে‌টি‌জেনরাও অপু-বুবলী গ্রুপে ভাগ হ‌য়ে দ্ব‌ন্দ্বে জ‌ড়ি‌য়ে‌ছেন।

নে‌টি‌জেন‌দের ম‌তো অপুর মন্তব্য বুবলীরও দৃ‌ষ্টি এড়ায়‌নি। ত‌বে অপুর ম‌তো সরাস‌রি কো‌নো মন্তব্য ক‌রেন‌নি তি‌নি। কিন্তু ফেসবু‌কে এক‌টি স্ট্যাটাস দি‌য়ে‌ছেন এই অ‌ভি‌নেত্রী।

নায়িকা বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে সত্যেন্দ্রনাথ দত্তের ‘উত্তম ও অধম’ কবিতার দুটি লাইন লিখেছেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে/ কামড় দিয়েছে পায়/ তা বলে কুকুরে কামড়ানো কিরে/ মানুষের শোভা পায়?’

নে‌টি‌জেনরা দুইয়ে দুইয়ে চার মি‌লি‌য়ে বল‌ছেন, অপু বিশ্বাসকে ইঙ্গিত করে স্ট্যাটাস‌টি দি‌য়ে‌ছেন বুবলী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা