ছবি সংগৃহিত
বিনোদন

ঈদে রাজীব মণি দাসের ৮ নাটক

বিনোদন প্রতিবেদক: ঈদকে কেন্দ্র সবারই বাড়তি কিছু করার তাগিদ থাকে। প্রতি বছরের ন্যায় এবারের ঈদ আয়োজনেও নাট্যকার রাজীব মণি দাসের রচনায় নির্মিত হয়েছে ৮টি নাটক। ৮টি নাটকই ভিন্ন ভিন্ন চরিত্রানুক্রমে চিত্রনাট্য করা হয়। প্রকৃতপক্ষে গতানুগতিক গল্পের বিপরীতে রাজীবের নাটকের গল্প একটু আলাদা হয়ে থাকে।

গল্পে নতুন কিছু চমক রাখার পাশাপাশি সমাজের ঐতিহ্যের বিষয়গুলোও তুলে ধরা হয়। পরিচালক- প্রযোজকদের চাহিদানুযায়ী বর্তমানে যেখানে নাটকের চরিত্রগুলোকে কাটসাট করা হয়, সেখানে রাজীব তা করেন না। এখানেই তিনি ভিন্ন এবং ব্যতিক্রম।

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে তার লেখা নির্মিত নাটকগুলো হলো। ‘মনের মতো বউ চাই’, ‘খান বাড়ির জামাই’, ‘আইলসা’, ‘সহজ মানুষ’, ‘আন্ডার মেট্রিক’, ‘বাজি’, ‘মিয়া ভাই’, ও হঠাৎ বিয়ে । নাটকগুলো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আখম হাসান, তানভীর, তারিক স্বপন, আব্দুল্লাহ রানা, শফিখ খান দিলু, রকি খান, নাদিয়া আহমেদ, নিথর মাহবুব, সাজু আহমেদ, মানসি প্রকৃতি, পুনম হাসান জুঁই, রেজমিন সেতু, সাইক আহমেদ, মৌ শিখা প্রমুখ।

নাটকগুলো প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, নাটকের চিত্রনাট্য লিখতে গিয়ে আমি কখনো বাবা-মা, ভাই-বোন কিংবা সাধারণ সহজ-সরল গ্রামবাসী চরিত্রগুলোকে ফেলতে পারি না। এ চরিত্রগুলো স্বাভাবিকভাবেই আমার লেখায় চলে আসে।

এবারের ঈদকে সামনে রেখে দর্শকদের চাহিদার কথা বিবেচনা নিয়ে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেয়ার। আনন্দের পাশাপাশি দর্শক যেন সামাজিক মূল্যবোধটুকুও বুঝতে পারে সেদিকে বিশেষ নজর দেয়া হয়েছে। টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি ঈদের দিন থেকে ‘স্বপ্নের কারিগর’, ‘টিওটি’ ইউটিউব চ্যানেলেও নাটকগুলো দেখা যাবে।

বাজেট সম্পর্কে জানতে চাইলে জবাবে লেখক জানান, বর্তমানে বাজেট একটি বিশাল ফ্যাক্ট। প্রতিটি সেক্টরে খরচ যে হারে বেড়েছে, বাজেট সেই হারে বাড়েনি। আসলে নির্মাণে পর্যাপ্ত বাজেট না থাকলে নির্মাণশৈলীতে এর প্রভাব পড়ে। তারপরও আমরা চেষ্টা করি, বাজেট যাইহোক সেই অনুপাতে সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে নির্মাণ করতে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা