ছবি সংগৃহিত
বিনোদন

ঈদে বৈশাখী টেভির ২৭ নাটক

বিনোদন প্রতিবেদক: বছর ঘুরে আবার এলো ঈদুল ফিতর। বেশ কয়েক বছর ধরে চমকলাগা সব অনুষ্ঠান উপহার দিয়ে আসছে বৈশাখী টেলিভিশন। সেই ধারাবাহিকতায় আগামী ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে ২৭টি নাটক। ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন।

বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮-১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন অনিমা রায়, হৈমন্তী রক্ষিত, পুতুল, দেবলিনা সুর, আতিয়া আনিসা, তিন্নি ও অনিন্দিতা অথি। ঈদের ৭দিন সকাল ১১.টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী খুরশিদ আলম ও অনুপমা মুক্তি, বিন্দু কনা ও তার দল, রাজীব ও শবনম প্রিয়াংকা, গামছা পলাশ ও দিপা, সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাস, অংকন ও কামরুজ্জামান রাব্বি, নোলক ও সাদিয়া লিজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, ও তমা রসিদ।

নিকোলাস হীরার প্রযোজনায় এবং চিত্রনায়িকা বৃষ্টি ইসলামের উপস্থাপনায় ঈদের ৭ দিন বেলা ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। ঈদের দিন দুপুর ১-৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। বেলা ১২-৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো ‘ফানি মোমেন্ট’। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

ঈদের ৭দিন দুপুর ২.৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘মনে প্রাণে আছ তুমি’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এ সিনেময়া অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডন, মিশা প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। অভিনয় করেছেন মান্না, শাবনূর, পূর্ণিমা, ডিপজল প্রমুখ। পরিচালনা আহমেদ নাসির। ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘তোমাকে চাই’। মতিন রহমানের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, খলিল, অমল বোস প্রমুখ। ঈদের চতুর্থ দিন রয়েছে ‘আমি জেল থেকে বলছি’। মালেক আফসারীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, নদী, ওমর সানী প্রমুখ। ঈদের ৫ম দিন রয়েছে ‘আমার প্রাণের প্রিয়া’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ডন, মিশা সওদাগর প্রমুখ। ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে ‘দুই বধূ এক প্রিয়া’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনূর প্রমুখ। ঈদের ৭ম দিন প্রচার হবে ‘জান্নাত’। মোস্তাফিজুর মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন- মাহিয়া মাহি, সায়মন সাদিক, আলীরাজ প্রমুখ।

নাটকগুলোর মধ্যে ১৫টি একক, এবং ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮-১০ মিনিটে এবং ৯-৫০ মিনিটে। এর বাইরে ঈদের দিন সকাল ৯.টায় প্রচার হবে জাহিদ প্রীতমের পরিচালনায় একক নাটক ‘বুক পকেটের গল্প’। অভিনয় করেছেন- আবু হুরায়রা তানভীর, মারিয়া, মীর রাব্বী, আয়শা, শ্বাশত, উর্বি প্রমুখ। বাকি ১৪টি একক নাটকের মধ্যে-রাশেদ সীমান্ত-অহনা অভিনীত ‘নোয়াখালীর জামাই বরিশালের বউ’, জোভান-পড়শীর ‘প্রথম ভালোবাসা’, নিলয়-হিমির ‘আদরে থেকো’, খায়রুল বাসার-তটিনীর ‘তোমার জন্য মরতে পারি’, ফারহান-মাহির ‘ফল ইন ফাইট’, তৌসিফ-তানজিন তিশার ‘বরযাত্রী’, মোশাররফ করিম-তানহা তাসনিয়ার ‘বউ সেটিং’, তৌসিফ-তটিনীর ‘মায়াবতী’, ঈয়াশ রোহান-তটিনীর ‘শেষ কিছু দিন’, জোভান-সাদিয়া আয়মানের ‘তবুও আমার হও’, রাশেদ সীমান্ত-মায়মুনার ‘ফান্দে পড়িয়া জামাই কান্দে’, খায়রুল বাসার-সাদিয়া আয়মানের ‘মন জড়াবো তোরই ঘরে’, নিলয়-সাফা কবিরের ‘প্রথম প্রেম’ এবং নিলয়- হিমির ‘শ্বশুরবাড়ির আপ্যায়ন’। ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো- রূপক বিন রউফের পরিচালনায় আরফান আহমেদ, মৌটুসী বিশ্বাস, আল মনসুর অভিনীত আমি মানুষ, ফরিদুল হাসান পরিচালিত মিঠু, মিহি, আনন্দ খালেদ অভিনীত ‘পাঁচ টন’, আহমেদ আজিম টিটুর পরিচালনায় সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ অভিনীত, ‘হৃদয়ে তুমি’, অনন্য ইমনের পরিচালনায় ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম অভিনীত সাহেব বিবি গোলাম এবং তারিক মুহাম্মদ হাসান পরিচালিত শিপন মিত্র, আঁচল আখি, মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’। ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১-৩৫ মিনিট থেকে প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো- জাহিদ হাসান-অর্ষা অভিনীত ‘দুই জামাই’, আরফান আহমেদ-মিহি অভিনীত ‘ড্যাম কেয়ার’, রাশেদ সীমান্ত-অহনার ‘জামাই বাজার-৩’, শশী-আ খ ম হাসান- শামীম জামান অভিনীত ‘ভাগ্যবিবি’, মিশা-অনন্যা অনু অভিনীত ‘সিঁড়ি’, পাভেল-শাকিলা পারভিন অভিনীত ‘ভণ্ড প্রেমিক’ এবং শিরিন শিলা-শিপন মিত্র অভিনীত ‘পরিবানু’।

ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। আমাদের প্রচেষ্টার বিচারের ভার দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা। সবশেষে বৈশাখী টিভির শুভানুধায়ী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরসহ অগনিত দর্শককে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা