ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে যেকোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ আশ্বস্ত করেছেন।

এই আশ্বাসের প্রেক্ষিতে ট্রাম্পের সঙ্গে এ বৈঠককে এখন পর্যন্ত তাঁর ‘সেরা বৈঠক’ মন্তব্য করে জেলেনস্কি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে- স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে। এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি।’ তবে যুক্তরাষ্ট্র কীভাবে নিরাপত্তা সহায়তা দেবে তা স্পষ্ট করেননি কেউ।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য অস্ত্র। তিনি বলেন, ‘কার্যত আমাদের এ–সংক্রান্ত একটি প্রস্তাবিত প্যাকেজ আছে, যার অর্থমূল্য ৯০ বিলিয়ন ডলার। আমাদের রপ্তানি চালু হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোন কিনবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহে শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের একটি প্রতিনিধি দলের সোমবার বৈঠকে বসেন ট্রাম্প। এই বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, নিরাপত্তার ক্ষেত্রে অনেক সাহায্য আসবে। ইউরোপীয় দেশগুলো এতে জড়িত থাকবে। তারা প্রথম প্রতিরক্ষা বাহিনী কারণ তারা সেখানে আছে, তবে আমরা ইউক্রেনকে সাহায্য করব।

জেলেনস্কি এই প্রতিশ্রুতিকে ‘একটি বড় পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়ে বলেন, গ্যারান্টিগুলো ‘আগামী সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। ইউক্রেন প্রায় ৯০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে বলে তিনি জানান।

জেলেনস্কি বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের বৈঠকে বসতে প্রস্তুত আছে। ভূখণ্ড বিনিময়ের বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হবে সরাসরি। এটি আমার আর পুতিনের মধ্যে থাকবে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে কমছে পানি, বাড়ছে প্লাবনের আশঙ্কা

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত...

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর বার্তা

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্য...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

১০ বোর্ডে আজ এইচএসসি, দুপুরে লংমার্চ

টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং তিন দফা দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় নদীর পানিতে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে একসঙ্গে চার শিশুর মর্...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি: দোষীদের গ্রেপ্তারের দাবি

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

৮০০ নালা পরিষ্কারে মেয়রের উদ্যোগ

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও জোরদার করতে নগরীর প্র...

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা