ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আলজাজিরা বন্ধে ইসরায়েলে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক: সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার এবং সেটির স্থানীয় কার্যালয় বন্ধ করতে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বিল পাস করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর ইসরায়েলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই প্রথম সারির সংবাদমাধ্যমটি নিয়মত হামাস ঘেঁষা নিউজ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।

টাইমস অব ইসরায়েল বলেছে, শুক্রবার নেসেটে এ বিষয়ক একটি বিল উত্তাপন করেন খারহি এবং বলেন, ‘ইসরায়েল এখন ভূমি, আকাশ, সমুদ্র এবং কূটনৈতিক— সবক্ষেত্রে লড়াইয়ের মধ্যে রয়েছে। আমরা এমন কোনো সম্প্রচার মাধ্যমকে এখানে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, যেটি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।’

‘(যুদ্ধের শুরু থেকে) আলজাজিরা ইসরায়েলের বিরুদ্ধে উসকানিমূলক নিউজ পরিবেশন করছে, হামাস-আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রোপাগান্ডা প্রচার করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে।’

খারহি নেসেটে এই প্রস্তাব তোলার পর সংখ্যাগরিষ্ট এমপি সেটির পক্ষে ভোট দেন।

পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরায়েলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে এবং সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।

যে আইনের আওতায় বিলটি আনা হয়েছে, তাতে বিলটি পাস হলে অন্তত ৩০ দিন ইসরায়েলে সংবাদ সম্প্রচার ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে আলজাজিরাকে। তবে কতৃপক্ষ যদি চায়, সেক্ষেত্রে নিষেধাজ্ঞার এই মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা