সংগৃহিত
বিনোদন

আমি মিলিয়ন ছাড়া খেলি না

বিনোদন ডেস্ক: নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন অল্প বয়সে। মডেলিং এবং অভিনয়ে এসে সফলতা পান তমা মির্জা। পরে নাটক, সিনেমায় কাজ করে বেশ আলোচনায় চলে আসেন।

২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন, অভিনয় করেন ১৫টিরও বেশি সিনেমায়। কাজের সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

চলচ্চিত্রের পাশাপাশি এখন কাজ করছেন ওটিটি মাধ্যমেও। তার প্রথম ওয়েব ফিল্ম ‘খাঁচার ভিতর অচিন পাখি’ মুক্তির পর নিজেকে আবিষ্কার করেছেন নতুনরূপে। এরপর থেকে ওয়েবেই ঝুঁকেছেন এ নায়িকা। মাঝে ফের চলচ্চিত্রে কাজ করেছেন। তার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।

পর্দার বাইরে তিনি কেমন, তা জানতে উদগ্রীব সিনেপ্রেমীরা। দেশীয় একটি গণমাধ্যমে যাপিতজীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সিনেমার বাইরে কীভাবে সময় কাটান-এমন এক প্রশ্নে তমা বলেন, সিনেমার বাইরে আমি আমার হানির (পোষ্য কুকুর) সঙ্গে সময় কাটাই। যখন আমি বাসায় থাকি, রাতে ঘুমাতে যেতে একটু দেরি হয়। কারণ, আমি রাতে ঘুমানোর আগে একটু লুডু খেলি। লুডু ছাড়াও অন্যান্য গেমস খেলতেও ভালোবাসেন তিনি।

তমা বলেন, আমি লুডু স্টারও খেলি। অনেকে আমাকে দু’হাজার কয়েনের রিকোয়েস্ট পাঠান, পাঁচ হাজার কয়েনের পাঠান- ওগুলো আমি খেলি না। আমি ১ মিলিয়ন বা ১০ মিলিয়ন ছাড়া খেলি না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা